শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে এমপি ছোট মনিরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
/ ৬৭ Time View
Update : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯, ৬:০৯ অপরাহ্ন


লোকাল নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে স্থানীয় সাংসদ ছোট মনিরের বিরুদ্ধে গোপালপুরের হাদিরা ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল রানার করা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ।


রবিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মাসুদুল হক মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ইব্রাহীম খাঁ সরকারি কলেজ থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় পথসভায় আয়োজন করা হয়। সাংসদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম তোতা, সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, ছাত্রলীগ ইবরাহীম খাঁ কলেজ শাখার সভাপতি হৃদয় মন্ডল প্রমুখ।
এরআগে গত ১৯ সেপ্টেম্বর গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল রানাকে হত্যাচেষ্টার মামলায় টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাংসদ ছোট মনিরকে হুকুমের আসামী করে ৯জনের বিরুদ্ধে টাঙ্গাইলের গোপালপুর আমলি আদালতে মামলা দায়ের করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page