বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভূঞাপুরে চর গাবসারা মৌজার বিআরএস জরিপ বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন ঘাটাইলে মাদরাসা শিক্ষককের বিরুদ্ধে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ,এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে
ভূঞাপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন
/ ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৯:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :’কৃষক কার্ড থাকলে হাতে সেবা পাবে সঙ্গে সঙ্গে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস ছালাম পিন্টু। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) লায়লা আঞ্জুমান বানু, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. দুলাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান, ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মো. মোখলেছুর রহমান, কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মঞ্জুরুল ইসলাম, ভূঞাপুর থানা  অফিসার ইনচার্জ  এ কে এম রেজাউল করিম এবং উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফাসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার অলোয়া ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ১ হাজার ৬২৫ জন কৃষককে কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।এ সময়  প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুস ছালাম পিন্টু বলেন, কৃষক কার্ড সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। এর মাধ্যমে কৃষকরা আর্থিক সহায়তা, কৃষি উপকরণ ও উৎপাদনসংক্রান্ত বিভিন্ন সরকারি সেবা পাবেন। কৃষির সঙ্গে সম্পৃক্ত প্রকৃত কৃষকদের পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় আনা হবে। তিনি আরও বলেন, তাঁর নির্বাচনী এলাকা গোপালপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনের পর এবার ভূঞাপুরে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর সোনাগাজী থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন এবং কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page