শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে খুন হওয়া শিক্ষানবীশ আইনজীবী মেহেদীর মূল হত্যাকারী জিহাদ গ্রেফতার
/ ৪৯ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০, ৬:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে খুন হওয়া শিক্ষানবীশ আইনজীবী মেহেদী মোস্তফা ওরফে রাজিবের মূল হত্যাকারী জিহাদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার(২৩ জুন) বিকেল ৩টায় টাঙ্গাইল শহরের সন্তোষ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিহত শিক্ষানবীশ আইনজীবী রাজিব ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের গারাবাড়ী গ্রামের গোলাম মোস্তফা ওরফে দুলালের ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের সন্তোষ থেকে শিক্ষানবীশ আইনজীবী মেহেদী মোস্তফা ওরফে রাজিবের মূল হত্যাকারী জিহাদকে (২৮) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার জিহাদ নিহত আইনজীবীর চাচা মফিজুল হক চন্দনের ছেলে। জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

তিনি আরো জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের বাবা গোলাম মোস্তফা ওরফে দুলাল বাদী হয়ে নিহতের তিন চাচাতো ভাই জিহাদ, সিফাত, রাহাত ও তাদের মা বেবিকে আসামি করে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ জুন) চাচা মফিজুল হক চন্দনের ছেলে জিহাদের সঙ্গে তারই চাচাতো ভাই রাজিবের গাছের আম পাড়া নিয়ে বাগবিতণ্ডা হয়। রাজিব বাড়ির গাছের আম পাড়ার জন্য জিহাদদের বাড়ির উচু একটা বাঁশ নিয়েছিল। পরে বাঁশটি ভেঙে গেলে দুইজনের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে জিহাদ উপর্যুপরিভাবে তিনবার রাজিবের পেটে ছুরিকাঘাত করে। এতে রাজিব মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে মারা যান রাজিব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়ালেখা শেষ করে ঢাকা জজকোর্টে একজন জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে শিক্ষানবীশ হিসেবে কাজ করছিলেন রাজিব। বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় জহুরুল হক হল শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page