ভূঞাপুরে ছায়ানীড় সমাজ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে শীতার্তদের মধ্যে শতাধিক কম্বল বিতরণ করেছে স্থানীয় সেচ্ছসেবী সংগঠন রসুনা ছায়ানীড় সমাজ কল্যাণ সংস্থা।

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৪নং লোকেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মিয়া, ইউনিয়ন সমাজকর্মী আবুল কালাম আজাদ, আক্তার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রসুনা ছায়ানীড় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. হামিদুর রহমান নয়া মিয়া, সাধারণ সম্পাদক মো. সেলিম, সদস্য আনোয়ার হোসেন, আশরাফুল ইসলাম রনি, মো. জাহিদুল ইসলাম, মো. হাকিম, মো. হাবিবুর রহমান, মো. রফিকুল ইসলাম ভোলা প্রমুখ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


