শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে ছোট মনির এমপি’র বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
/ ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ২:২৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-২ (গোপালপুর-ভ‚ঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনিরের বিরুদ্ধে গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুকে হত্যার হুমকি দেয়ার মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে ভ‚ঞাপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয়ের সামন থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসস্ট্যান্ডে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ করে।সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনুর মিনি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন, সহ-সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন, জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হাসান, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার, অলোয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।বক্তরা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু টাঙ্গাইল-২ আসনের এমপি ছোট মনিরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে লিপ্ত রয়েছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে অপপ্রচারকারী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুকে দল থেকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। বক্তারা ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুকে ভ‚ঞাপুরে অবাঞ্চিত ঘোষণা করেন।উল্লেখ্য, গত ১৭ এপ্রিল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু অভিযোগ করেন ১০ এপ্রিল আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংসদ সদস্য ছোট মনির তাকে প্রাণনাশের হুমকি দেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু প্রধানমন্ত্রীর বরাবর অভিযোগ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page