শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি
/ ৮১ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন করা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) ভূঞাপুর উপজেলা যুবদল ও পৌরসভা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, পৌর সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মিন্টু ও গোলাম মোস্তফা সাবলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মফিজ কমিশনার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম বাবু এবং যুগ্ম আহ্বায়ক রাজিব হাসান কফিলসহ অনেকে।বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভা যুবদলের নেতাকর্মীদের হাতে এক হাজার গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ রক্ষায় যুবদলের এই উদ্যোগকে উপস্থিত নেতৃবৃন্দ স্বাগত জানান এবং যুবদলের ভবিষ্যৎ কর্মসূচির সাফল্য কামনা করেন।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব অনির্বান আমিন দুখু।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page