ভূঞাপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
লোকাল নিউজ ডেস্ক ঃ “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে গতকাল শুক্রবার ভূঞাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বরে থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, সহকারী কমিশনার (ভুমি) মো. আসলাম হোসাইন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আব্দুল হালিম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাছেত,বিআরডিবি কর্মকর্তা শাহালম তালুকদার প্রমুখ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


