শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে টিউবওয়েলের পানিতে চেতনানাশক দিয়ে দূধর্ষ চুরি
/ ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৩:১৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে টিউবওয়েলের পানিতে চেতনানাশক ওষুধ মিশিয়ে সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (২৬ মার্চ) রাতের কোনো এক সময়ে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী নৌকার মোড় এলাকার মো. লিয়াকত আলী নামে এক সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতে এ ঘটনা ঘটে।এতে নগদ সাড়ে ৪ লাখ টাকাসহ সাড়ে ১০ ভরি স্বর্ণ লুট করেছে চোরচক্র।ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর মেয়ে ভুক্তভোগী উম্মে হাবিবা বলেন, গত মঙ্গলবার রাতে সাহরি খেয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে যাই। বুধবার সকাল থেকেই মা, ভাই ও আমার ঘুম ঘুম ভাব হয়। ইফতারের পর রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়লে আর জাগতে পারিনি। পরে বুধবার সেহরির সময় ঘুম ভাঙলে দেখি ঘরের সবকিছু তছনছ। এতে ঘরে থাকা সাড়ে ৪ লাখ নগদ টাকা, সাড়ে ১০ ভরি স্বর্ণ লুট করেছে চোরচক্র।হাবীবা আরও বলেন, গত কয়েকদিন ধরে যাকাত দিচ্ছি। এরপর বুধবার বাড়িতে ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। ধারণা, চোরচক্রের কেউ টিউবওয়েলের পানিতে নেশাদ্রব্য জাতীয় কিছু মিশিয়েছিল। সেই পানি খেয়ে আমি, মা ও ছোট ভাই অসুস্থ হয়ে পড়ি। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে ছোট ভাই নাইমুরকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। বিষয়টি থানা পুলিশকে এখনো জানানো বা অভিযোগ করা হয়নি।এ ব্যাপারে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন,।  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page