ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের দেহ দুই খন্ড
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গািইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জামালপুর-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেললাইনের উপজেলার ফলদা গ্রামের ঘোণাপাড়া রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই যুবক রেললাইনের ওপর দিয়ে হাটাহাটি করছিলো। এ সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ছেড়ে আসা জামালপুরগামী লোকাল ট্রেনে কাটা পড়ে সে। এতে তার শরীর দুই খন্ড হয়ে যায়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের একজন এসআইকে পাঠিয়েছিলাম। তবে বিষয়টি জিআরপির এখতিয়ারভূক্ত হওয়ায় তারা লাশটি উদ্ধার করে নিয়ে গেছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


