ভূঞাপুরে ডেভিল হান্ট অভিযান যুবলীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : ডেভিল হান্টের অভিযান চালিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে ইসমাইল হোসেন ওরফে ইকো মিঞা (৩৬) নামে যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। 
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পৌর শহরের ফসলান্দী এলাকা থেকে গ্রেফতার করা হয়। ইকো মিঞা উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি উপজেলার অর্জুনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, ইকো মিঞার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলা থাকায় ডেভিল হান্টের অভিযানে তাকে গ্রেফতার করে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করলে টাঙ্গাইল থানা পুলিশ আদালতে প্রেরণ করে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


