নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) সকালে উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশ এর আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।এতে উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তথ্য অধিকারের সহকারী পরিচালক মো. হেলাল আহম্মেদ, সহকারি কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম বাবু, আলিফ নুর মিনি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুস সোবহান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন চন্দ্র দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহিনুর ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক প্রমুখ।এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


