শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে ত্রাণ দেয়ার নামে টাকা তোলায় অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
/ ৩২ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২০, ৮:২২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রাণ দেয়ার কথা বলে তাঁত শ্রমিকদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে তিনজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন ইউএনও কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত উপজেলা তাঁত শ্রমিক সমিতির সভাপতি ও মাটিকাটা গ্রামের আমির আলীর ছেলে আবুল কালাম আজাদকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২৫ দিনের জেল, পলশিয়া গ্রামের আলিমুদ্দিনের ছেলে মোগডম আলীকে ২৫ হাজার টাকা অনাদায়ে ২০ দিনের জেল এবং মাটিকাটা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে নাজমুলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা তাঁত শ্রমিক সমিতির কমিটি বাতিলের জন্য তাঁত বোর্ডের লিয়াজোঁ কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার তাঁত শ্রমিক সমিতির সভাপতি ও তার লোকজন মিলে শ্রমিকদের ত্রাণ দেয়ার কথা বলে জনপ্রতি ৫০-১০০ টাকা করে উত্তোলন করে। পরে সেই টাকা তারা নিজেরা ভাগ-বাটোয়ারা করে নেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন বলেন, তাঁত শ্রমিকদের মাঝে উপজেলা প্রশাসন থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। কিন্তু এই সুযোগে তাঁত শ্রমিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদসহ ওই তিনজন শ্রমিকদের কাছ থেকে ত্রাণ দেয়ার কথা বলে টাকা উত্তোলন করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page