মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অবৈধভাবে তেল মজুদ ও নকল প্রসাধনী বিক্রির দায়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা ভূঞাপুরে দুই মাদকসেবীর এক বছর করে কারাদণ্ড ভূঞাপুরে ৪ হাজার ৬’শ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ভূঞাপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ ও হুইল চেয়ার বিতরণ নিষিদ্ধ লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে পুলিশের আশ্রয় নিবো না, দলের কর্মীদের দিয়ে প্রতিহত করা হবে-পিন্টু প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রতিমন্ত্রী-টুকু ঘাটাইলে জমঈয়ত আহলে হাদিসের দাওয়াতী সফর উপলক্ষে খুৎবা প্রদান নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লক ডাউনের প্রতিবাদে ভূঞাপুর বিএনপির বিক্ষোভ সমাবেশ ভূঞাপুরে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন অনুষ্ঠিত ভূঞাপুরে বীর মুক্তিযোদ্ধার জমির আধাপাকা ধান কেটে নেওয়ার অভিযোগ
ভূঞাপুরে দুই মাদকসেবীর এক বছর করে কারাদণ্ড
/ ৩৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন

নিজস্ব  প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে দুই মাদকসেবীর এক বছর করে কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগবাড়ী জোয়াদ আলীর মোড় এলাকা থেকে তাদেরকে মাদক সেবনের সময় আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান। এসময় টাঙ্গাইলের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার সাহা ও ভূঞাপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলো- উপজেলার গাবসারা ইউনিয়নের রামপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে সুমন (২৬) এবং শুকুর আলীর ছেলে শাহাদাত হোসেন (৩০)।জানাযায়, দীর্ঘদিন ধরে তারা মাদকদ্রব্য সেবন করে আসছিলো। মঙ্গলবার সকালে মাদক সেবনের সময় দুইজনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।এবিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম বলেন- মাদক সেবন করা অবস্থায় দু’জন যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন- মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। মাদকদ্রব্য সেবনের দায়ে মাদক নিয়ন্ত্রণ আইনে দুইজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page