শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে দূর্ধর্ষ ডাকাতি স্বামী ও স্ত্রীকে কুপিয়ে আহত
/ ৬০ Time View
Update : সোমবার, ২৯ মে, ২০২৩, ৪:৩৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় সেনা সদস্য ও তার স্ত্রীকে কুপিয়ে আহত করে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল।

রবিবার (২৮) দিবাগত রাত আড়াইটার দিকে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন উপজেলার বাহাদিপুর গ্রামে এই ঘটনা ঘটে। এসময় ডাকাতরা ঘরের আলমিরাতে থাকা ১১ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ টাকা লুট কওে নিয়ে যায়।আহতরা হলেন, উপজেলার বাহাদিপুর গ্রামের মৃত ইদ্রিস হোসেন তালুকদারের ছেলে ও সাবেক সেনা সদস্য শামছুল হক তালুকদার হিরা (৬০) এবং তার স্ত্রী বাহাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজমা খাতুন (৪৫)।ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেনা সদস্যের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার পংগু হাসপাতালে পাঠানো হয়।স্থানীয়রা জানান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য, স্ত্রী ও তার বৃদ্ধ মা বাড়িতে বসবাস করেন। তাদের দুই ছেলের একজন লন্ডন প্রবাসি এবং একজন ঢাকায় একটি মাদরাসায় পড়াশুনা করে। রবিবার গভীর রাতে বিল্ডিংয়ের বারান্দার গ্রিল কেটে ডাকাতদলের সদস্যরা ঘরে প্রবেশ করে। পরে ডাকাতির সময় শব্দ হওয়ায় ওই সেনা সদস্যের ঘুম ভাঙে। পরে ডাকাতির কাজে বাঁধা দিলে ওই সেনা সদস্যেকে এলোপাথারিভাবে কোপাতে থাকে। এসময় তার স্ত্রী বাঁধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে ডাকাতরা ঘরের স্বর্ণালংকার ও টাকা লুট করে পালিয়ে যায়।

এদিকে উপজেলায় আইনশৃঙ্খলার অবনতি হওয়ার কারণে চুরি ও ডাকাতির ঘটনা ঘটায় আতঙ্কিত স্থানীয়রা। সস্মপ্রতি উপজেলার মাটিকাটা বাজারে একরাতে চারটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এছাড়া প্রতিদিনই কোন কোন এলাকায় চুরির ঘটনা ঘটলেও ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, ঘটনার পর ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page