শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে নারী মাদক ব্যবসায়ীসহ আটক ৩
/ ৫২ Time View
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯, ১:৩৯ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুরে এক নারী ইয়াবা ব্যবসায়ীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ।বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম ভূঞাপুর মাস্টারপাড়া মমিনের মুরগি খামারের কাছ থেকে নাহার বেগম (৪৫) নামে এক নারী ব্যবসায়ীকে ১শত পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। সে টাঙ্গাইল সদর উপজেলার বামনহাটা গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

অপর দিকে একই রাতের অভিযানে উপজেলার পাটিতাপাড়া কদ্দুছের বাড়ির পুকুর পাড় থেকে আরো দুই মাদক ব্যবসায়ী কে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ১০ পুড়িয়া হেরোইন পাওয়া যায় । আটককৃতরা হলো উপজেলার মাটিকাটা গ্রামের আঃ বারেকের ছেলে আনোয়ার হোসেন(৩০), একই গ্রামের ফজল হকের ছেলে শহিদুল ইসলাম। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, ভূঞাপুরের দুর্গম চরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ আটককৃতরা মাদক বিক্রি করে আসছিল। আনোয়ার ও শহিদুলের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। তিন মাদক ব্যবসায়ীকে শুক্রবার দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page