শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে নেশার টাকা না দেয়ায় বাবাকে পিটিয়ে হত্যা
/ ৬৩ Time View
Update : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪, ৪:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে নেশার টাকা না দেয়ায় বাবা‌কে পি‌টি‌য়ে হত্যার অ‌ভিযোগ উঠে‌ছে ছে‌লের বিরু‌দ্ধে।

এই ঘটনায় অভিযুক্ত ছেলে হেলাল মিয়া‌কে (২৬) গ্রেপ্তার ক‌রেছে ভূঞাপুর থানা পুলিশ। নিহত শফিকুল ইসলাম (৬০) ভূঞাপুর পৌর শহরের বেতুয়া পলিশা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় হেলাল মিয়ার মা শেফালী বেগম ভূঞাপুর থানায় তার ছেলের বিরুদ্ধে হত্যা মামলা দা‌য়ের ক‌রেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর রাত ১১টার দিকে হেলাল মিয়া তার বাবার কাছে নেশা করার জন্য টাকা চান। টাকা না দেয়ায় হেলাল বাড়ির উঠানে মায়ের সামনে কাঠ দিয়ে বাবার মাথায় আঘাত করে। পরে বাবার চিৎকারে হেলালের বড় ভাই দুলাল মিয়া তা‌কে উদ্ধার ক‌রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প‌রে অবস্থার অবন‌তি হ‌লে তা‌কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় বা‌ড়ি‌তে নিয়ে আসার পর মঙ্গলবার (২ জানুয়ারি) সকা‌লে শফিকুল ইসলাম মারা যান।

হেলালের মা শেফালী বেগম বলেন, ছেলে বখাটে ও নেশাগ্রস্থ ছিল। কোনো কাজকর্ম করতো না। নেশার টাকা জোগাতে না পেরে তার বাবার সঙ্গে ঝগড়ার একপর্যায়ে মাথায় আঘাত করে।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ্ বলেন, মা বাদী হ‌য়ে ছে‌লের বিরু‌দ্ধে হত্যা মামলা দা‌য়ের ক‌রেছে। প‌রে মাদকাসক্ত ছে‌লেকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page