শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য সামগ্রী ভর্তুকী মূল্যে বিক্রি শুরু
/ ৩৬ Time View
Update : রবিবার, ২০ মার্চ, ২০২২, ৭:১৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য সামগ্রী ভর্তুকী মূল্যে বিক্রি শুরু হয়েছে। 


এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নের সর্বমোট ৯ হাজার ৮৯৬ জন হতদরিদ্র পরিবারের মাঝে ভতুর্কী মূল্যে পণ্য বিক্রি হয়েছে। 
রবিবার (২০ মার্চ) সকালে ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করা হয়। 
এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ইশরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) শেখ মোঃ আলাউল ইসলাম, ভূঞাপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, থানা অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিকসহ ভোক্তা- অধিকার সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 
ভূঞাপুর উপজেলায় ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নের সর্বমোট ৭টি স্পটে ১ জন ডিলারের মাধ্যমে ১ম পর্যায়ে প্রতি ফ্যামিলি কার্ডভোগীকে ০২ কেজি চিনি, ০২ কেজি মশুর ডাল ও ০২ লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১১০ টাকা, প্রতি কেজি চিনির দাম ৫৫ টাকা, প্রতি কেজি মশুর ডালের দাম ৬৫ টাকা, অর্থাৎ ৪৬০ টাকা ব্যয়ে ০১ জন ফ্যামিলি কার্ডভোগী টিসিবির পণ্য ক্রয় করতে পারবেন। রবিবার পৌরসভায় ১৯শত ৬৪ জন ফ্যামিলি কার্ডভোগীর কাছে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য ক্রয়-বিক্রয় করা হচ্ছে। 
উল্লেখ্য, বাকী ৬টি ইউনিয়নে পর্যায়ক্রমে ২১, ২২, ২৩, ২৪, ২৫ ও ২৭ মার্চ বানিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত স্থানে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page