নিজস্ব প্রতিবেদক: বাঙালীর সার্বজনীন বর্ষবরণ উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণে করেন ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, সমাজসেবা অফিসার মো. শহিদুজ্জামান মাহমুদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহিনুর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক সহ উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন।


