ভূঞাপুরে পাঁচ চালের দোকানদারের অর্থদন্ড
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গািইলের ভূঞাপুরে প্লাস্টিকের ব্যাগে চাল বিক্রির দায়ে পাঁচ চালের দোকানদারকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ভূঞাপুর বাজারে চালের দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন। এ সময় ভূঞাপুর বাজারের চাল ব্যবসায়ী হাবিব চাল ভান্ডার, রাশেদ, আকাশ, ইসমাইল ও শরীফ এই পাঁচ চালের দোকানদারকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানাজরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন বলেন, পাটের বস্তার পরিবর্তে নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগে চাল বিক্রি করছিল ব্যবসায়ীরা। এ জন্য অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


