শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২০ জন আহত
/ ৪৯ Time View
Update : শনিবার, ৪ মে, ২০২৪, ৮:০০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২০ জন আহত হয়েছেন। এর ম‌ধ্যে গুরুতর আহত হয়েছেন দুইজন। তাদেরকে উন্নত চি‌কিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

শনিবার (৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরটি উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ২০ জনকে জখম করে। আহতরা হলেন উপজেলার নিকলা নয়াপাড়ার আজহারের ছেলে আম্বিয়া (৫৫), নূরুল ইসলামের ছেলে জামাল হোসেন (৩২), কাগমারী পাড়ার মিজানুর রহমানের ছেলে তৌফিক (৭), গিলাবাড়ি গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী আলিফা (২৮), গোবিন্দাসী গ্রামের রফিকের ছেলে শামিউল (৮), মহিউদ্দিনের ছেলে সুজন মণ্ডল (৩০), চিতুলিয়াপাড়ার মোখলেছ মিয়ার মেয়ে মনিজা খাতুন (৮), চিতুলিয়াপাড়ার নাজমুল হুদার ছেলে সাফওয়াল ইসলাম (২), চিতুলিয়াপাড়ার শাহজাহানের স্ত্রী হোসনে আরা (৪৫), ভালকুটিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে বায়েজিদ ইসলাম (৩)। এ ছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আহত সুজন মণ্ডল বলেন, বা‌ড়ির ছাগলকে পাগলা কুকুর কামড়া‌চ্ছে দে‌খে এগি‌য়ে গে‌লে আমাকেও কামড় দিয়ে দৌড়ে চলে যায়।চিতুলিয়াপাড়া গ্রামের সেলিম পারভেজ জানান, কুকুরটি মানুষ ও পশু দেখলেই ক্ষিপ্র গতিতে আক্রমণ করে কামড়াতে থাকে।

রোগীর স্বজনরা জানান, হাসপাতা‌লে (ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) কোনো ভ্যাকসিন পাওয়া যায় না। বাইরের ফা‌র্মেসি থে‌কে সা‌ড়ে ৪০০ টাকা ক‌রে ভ্যাকসিন কি‌নে দি‌তে হ‌চ্ছে। ভূঞাপু‌রে এর আগেও কুকু‌ড়ে কামড়া‌নোর ঘটনা ঘ‌টে‌ছিল। এরপরও হাসপাতাল কর্তৃপক্ষ ভ্যাকসিন সরবরা‌হের কোনো উদ্যোগ নেয়‌নি।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মে‌ডি‌কেল অফিসার ডা. রুপক জানান, কুকু‌ড়ের কাম‌ড়ে অনেক রোগী বি‌ভিন্ন জায়গা থে‌কে হাসপাতা‌লে চি‌কিৎসা নি‌তে এসেছে। এদের ম‌ধ্যে দুইজ‌নের শা‌রীরিক অবস্থা অবন‌তি হওয়ায় টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

বিষয়টি স্বীকার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুস সোবহান জানান, ভ্যাকসিন সরবরাহ না থাকায় আহতদের ভ্যাকসিন দেওয়া যা‌চ্ছে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার বলেন,এ বিষয় জানার পর পাগলা কুকরটিকে আটক করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page