ভূঞাপুরে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুরে ডুবে নিখোঁজ হওয়া ফজলুল হক (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকাল ৫টার দিকে ছাব্বিশা এলাকায় এ ঘটনা ঘটে।
ফজলুল হক ছাব্বিশা গ্রামের মৃত ময়েজের ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফজলুল হক তার গরুর জন্য ঘাস কাটতে বের হন। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খবর দেওয়া হয় ভূঞাপুর ফায়ার সার্ভিসকে।এদিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পুকুরে উদ্ধার অভিযান চালায় এবং তার মরদেহটি উদ্ধার করা হয়।
ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. স্বপন আলী বলেন, বেলা ৪টার দিকে আমাদের খবর দেওয়া হয়। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।বিকাল ৫টার দিকে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


