শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে বন্যার পানি বৃদ্ধি তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল
/ ৩১ Time View
Update : শনিবার, ১৮ জুন, ২০২২, ১:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষনে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে চলছে।

শনিবার ১৮ জুন যমুনার পানি বৃদ্ধি পেয়ে যেকোনো সময় বিপৎসীমা অতিক্রিম করতে পারে এমন তথ্য পানি উন্নয়ন বোর্ড থেকে জানা গেছে। এছাড়াও অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ৪০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাসে বলা হয়েছে যে কোন সময় বিপৎসীমার অতিক্রম করতে পারে যমুনা নদীর পানি। এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ভূঞাপুর উপজেলার বাসুদেবকোল, শুশুয়া, রামাইল, চরচুন্দুনি, রামপুর,ভদ্রশিমুলসহ নিম্নাঞ্চল তলিয়ে গেছে । চরাঞ্চলে তিল, কাউন,রাধনী সজ, পাটসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে অগ্রীম বন্যায়। তলিয়ে যাচ্ছে অন্যান্য নিচু নিচু এলাকা। পানিবন্দি হয়ে পড়ছে লোকজন। ভাঙ্গন দেখা দিয়েছে নিকরাইল, গোন্দিাসী, গাবসারা, অর্জুনা ইউনিয়নের বিভিন্ন গ্রাম। নদীর গর্ভে চলে যাচ্ছে ঘরবাড়ী ও ফসলি জমি। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী মোঃ সিরাজুল ইসলাম জানান জেলার যমুনাসহ সব নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আর এ পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নিচু এলাকা তলিয়ে যাচ্ছে । প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সকল ধরণের প্রস্ততি রয়েছে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page