শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে বাস-অটোবাইক সংঘর্ষে মহিলাসহ ২জন নিহত
/ ৪৮ Time View
Update : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯, ৬:১৯ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে যাত্রীবাহী বাস-অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।গুরুতর আহত হয়েছে অটোবাইকের চালক। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ভূঞাপুর-তারাকান্দি সড়কের গারাবাড়ি এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার অজুর্না ইউনিয়নের জগৎপুরা গ্রামের দানেছ আলী খানের ছেলে লিয়াকত আলী খান (৫৫) ও গোবিন্দাসী ইউনিয়নের ভালকুটিয়া গ্রামের ফজর আলীর স্ত্রী আনোয়ারা বেগম(৫০)। ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিঞা জানান,টাঙ্গাইলের সখীপুর থেকে ছেড়ে আসা ফরিদা এন্টারপ্রাইজ নামক একটি যাত্রীবাহি বাস গোপালপুর উপজেলার পাথালিয়ার ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদে যাচ্ছিল। বাসটি ভূঞাপুর-তারাকান্দি সড়কের গারাবাড়ি রাইস মিল সংলগ্ন এলাকায় পৌঁছলে নলীন থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী অটোবাইকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোবাইকের যাত্রি উপজেলার অজুর্না ইউনিয়নের জগৎপুরা গ্রামের দানেছ আলী খানের ছেলে লিয়াকত আলী খান ও গোবিন্দাসী ইউনিয়নের ভালকুটিয়া গ্রামের ফজর আলীর স্ত্রী আনোয়ারা বেগম নিহত হয়। দূর্ঘটনায় গুরুত্বর আহত অটোবাইকের চালক শাহেন শাহকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও বাসের চালক পালিয়ে গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page