নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিষদে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার (০১ এপ্রিল) সকাল ১০ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এন্ড হাসপাতাল, জামালপুর শাখার উদ্যোগে ও গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান ও গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন চকদার, ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন- ডাঃ রিশাদ বিন রেজা। আরো উপস্থিত ছিলেন- ক্যাম্প অর্গানাইজার আতাউর রহমান, ইউপি সদস্য আব্দুল আলীম তালুকদার, জুনিয়র অপটোমেট্রিস্ট সুবর্ণা আক্তার তিশা, এওটি ফেরদৌস আলম, কাউন্সিলর সুবর্ণা রানী মন্ডল প্রমুখ। এসময় মোট ২০০ জন রোগীকে চোখের চিকিৎসা এবং চোখ অপারেশনকৃত রোগীদের বিনামূলে চশমা, চেকআপসহ সেবা প্রদান করা হয়। পরে ৪০ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানী অপারেশন ও লেন্স সংযোজন করার জন্য বাছাই করা হয়।


