লোকাল নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন এলাকার শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শনিবার (৪ জানুয়ারি ) সকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বটতলায় শীতার্তদের মাঝে আড়াই হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়।

নিজ অর্থায়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন গোপালপুর -ভূঞাপুরের সাবেক এমপি খ: আসাদুজ্জামানের মেয়ে ও সংরক্ষিত মহিলা এমপি অপরাজিতা হক ও তাঁর ভাই কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা খ: মশিউজ্জামান রোমেল। গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন জিন্নাহর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক আ: রাজ্জাক মিঞা, প্যানেল মেয়র আ: ছাত্তার,ইউপি সচিব সোহরাব আলী,ভূঞাপুর প্রেসক্লাবেরর সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল,আজহার মাস্টার, ইবরাহীম খাঁ কলেজের সাবেক জিএস সুরুজ্জামান, আনন্দ টিভির আলআমিন শোভন প্রমুখ ,


