ভূঞাপুরে ব্যক্তি উদ্যোগে করোনা প্রতিরোধে সাবান ও মাস্ক বিতরণ
লোকাল নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ঢাকা- তারাকান্দী রোডে মঙ্গলবার (৭ এপ্রিল)সকালে ব্যক্তি উদ্যোগে করোনা প্রতিরোধে সামগ্রী হিসেবে সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাস বা কোভিড-১৯ প্রতিরোধে দেশব্যাপী চলছে অঘোষিত লকডাউন। এতে কর্মহীন হয়ে পড়েছেন নিম্নআয়ের মানুষ। করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও সংকটকালীন সময়ে অতি দরিদ্র, দিনমজুর, কর্মহীন ও অস্বচ্ছল ব্যক্তিদের পাশে দাড়ান প্রয়োজন এরই ধারাবাহিকতায় ব্যক্তি উদ্যোগে করোনা প্রতিরোধ সামগ্রী হিসেবে সাবান ও মাস্ক বিতরণ করেন সাংবাদিক মো,অাতোয়ার রহমান তালুকদার,অাব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, ইব্রাহীম ভূইয়া,অাব্দুর রহিম ও শফিকুল ইসলাম প্রমূখ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


