শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ
/ ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ৭:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভ‚ঞাপুরে যমুনার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে ভ‚ঞাপুর-বঙ্গবন্ধুসেতু পূর্ব সড়ক দুই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৯ টায় উপজেলার ভাঙন কবলিত চিতুলিয়াপাড়া গ্রামের শত শত মানুষ এ অবরোধ কর্মসূচীতে অংশ গ্রহন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন ঘটনাস্থলে গিয়ে যথাসাধ্য ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।
যমুনার ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা পূর্ব পাড়ের শত শত মানুষ। চোখের সামনে বিলীন হয়ে যাচ্ছে বসত ভিটা, ফসলি জমি সহ নানা স্থাপনা। গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়া পাড়া গ্রামের অর্ধ শতাধিক বসতভিটা যমুনার ভাঙনে ইতোমধ্যেই বিলীন হয়ে গেছে। এ গ্রামে ভাঙন অব্যাহত রয়েছে। নতুন করে ভাঙন দেখা দিয়েছে পার্শবর্তী পাটিতা পাড়া, মাটিকাটা, কোনাবাড়ি ও নলছিয়া গ্রামে। ভাঙন রোধে জেলা পানি উন্নয়ন বোর্ড চিতুলিয়া পাড়া গ্রামে কিছু জিও ব্যাগ ফেললেও তা কোন কাজেই আসছেনা। ভাঙন কবলিত গ্রামের মানুষ ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মানের দাবি জানিয়েছে।
চিতুলিয়া পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ক্ষোভ প্রকাশ করে বলেন,শুঙ্ক মৌসুমে পানি উন্নয়ন বোর্ড কোন ব্যবস্থা গ্রহন করেনি। আমাদের গ্রামের অর্ধ শতাধিক পরিবার নদী ভাঙনের সবকিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। এখনও ভাঙন চলছে। নামে মাত্র জিও ব্যাগ ফেললেও তা কোন কাজেই আসছেনা। ভাঙন রোধে আমরা স্থায়ী বাঁধ চাই।
ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন বলেন, ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মানের দাবিতে এলাকাবাসি সড়ক অবরোধ করেছিল। উদ্ধর্¦তনকর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন বলেন, ভূঞাপুরের যমুনা পূর্ব পাড়ের চিতুলিয়া পাড়া অংশে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। আশা করছি ভাঙনরোধ করা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page