শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে মাদকদ্রব্য বিক্রি করায় মাদক ব্যবসায়ীর বাড়ি ঘেরাও
/ ৫৮ Time View
Update : শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৬:৩৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকদ্রব্য বিক্রি করায় মাদক ব্যবসায়ীর বাড়ি ঘেরাও করেছে এলাকাবাসী ও মুসল্লিরা।

শুক্রবার(২৪ মে) জুম্মার নামাজের পর এলাকার মুসল্লিরা নামাজ আদায় শেষে ওই বাড়িটি ঘেরাও করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশি গ্রামের সুরমান আলীর বাড়িতে।জানা যায়, সুরমান, তার স্ত্রী ফাতেম বেগম ও ছেলে সোহাগ মিয়া দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে হিরোইন, ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি ও সেবন করে আসছে। তারা মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে উপজেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। এছাড়াও প্রতিনিয়ত তার বাড়িতে মাদক সেবনকারীরা যাতায়াত করে আসছে। মাঝে মাঝে প্রশাসন তাদের ধরে নিয়ে গেলেও কয়েকদিন পরে আবার চলে এসে পুনরায় ব্যবসা শুরু করে।স্থানীয় হালিম চকদার, মামুন সরকার, আব্দুর রহিম বলেন- দীর্ঘদিন ধরে সুরমান ও তার পরিবারের লোকজন মাদকদ্রব্য বিক্রি করে আসছে। আমরা বারবার নিষেধ করার পরেও সে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর ফলে আমাদের যুব সমাজ ধ্বংসের মুখে রয়েছে। সে যেন এ ব্যবসা না করে সেজন্য তাকে আমরা সতর্ক করতে এসেছি। প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি প্রশাসন যেন সুরমানের এ মাদক ব্যবসা বন্ধ করে দেয়।ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ বলেন- এ ধরণের কোন অভিযোগ আসলে সাথে সাথে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকদ্রব্য নিয়ে আমরা সবসময় সোচ্চার রয়েছি। এ বিষয়ে কাউকে  কোন ছাড় দেয়া হবে না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page