ভূঞাপুরে মাস্ক ব্যবহার না করায় ৯ জনকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদাধ্যমে ৯ জনকে জরিমানা ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

শনিবার (২৬ জুন) সকালে পৌর এলাকায় মাস্ক ব্যবহার না করার ৯ জন পথচারী ও দোকানদারকে ১ হাজার ৬’শ টাকা জরিমানা করা হয়।এসময় সচেতনতা বৃদ্ধির লক্ষে ও করোনাভাইরাস সংক্রমণ রোধে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী বলেন, কোভিড-১৯ মোকাবেলায় মাস্ক পড়া নিশ্চিত করতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে। করোনার ঝুঁকি এড়াতে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


