নিজস্ব প্রতিবেদকঃ মুজিব শতবর্ষ উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে ঘর পাবে ১১০টি গৃহহীন পরিবার। জেলা প্রশাসনের তত্বাবধানে উপজেলায় পৌরসভাসহ ৬টি ইউনিয়নে যাদের ঘর নেই জমি আছে এরকম ১১০টি পরিবারকে এই ঘর উপহার দেওয়া হবে। ইতিমধ্যে এসব ঘরের নির্মাণ কাজ শুরু হয়েছে। চলতি মাসের ২০ তারিখের মধ্যেই গৃহহীন পরিবারের মাঝে এই ঘরগুলোর কাজ সম্পন্ন করে ্ওই সকল গৃহহীনদের মাঝে বিতরণ করা হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, যাদের ভূমি ও ঘর নেই তাদের জমিসহ ঘর দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে সরকার। এই কর্মসূচির আওতায় টাঙ্গাইলের ১২ টি উপজেলায় সরকারিভাবে ১ হাজার ১৭৪ টি পরিবারের মাঝে ঘর দেওয়া হবে। এরমধ্যে ভূঞাপুর উপজেলায় ঘর রয়েছে ১১০টি। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি ঘরে দুইটি বেডরুম, একটি বারান্দা, একটি কিচেন, একটি ইউটিলিটি রুম এবং একটি টয়লেট থাকবে।প্রধানমন্ত্রীর দেয়া উপহার পাকা ঘর পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন গৃহহীন এসব পরিবার। অনেকে পরিবার পরিজন নিয়ে রাস্তার পাশে অন্যের বাড়িতে এমনকি গাছের নিজে মানবেতর জীবনযাপন করতো। আজ তারা মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পাকা ঘর পেয়ে খুশি হয়েছে।ঘর নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত আবুল কালাম আজাদ বলেন, ঘর নির্মাণের কাজ দ্রæত গতিতে এগিয়ে যাচ্ছে। প্রতিটি ঘর সিডিউল মোতাবেক হচ্ছে। আগামী দুই এক দিনের মধ্যেই ঘরের সকল কাজ শেষ হয়ে যাবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম বলেন, উপজেলায় বিভিন্ন ইউনিয়নের ভূমিহীদের জন্য ১১০টি ঘর বরাদ্দ করা হয়েছে। দ্রæত গতিতে কাজ এগিয়ে চলছে, যথা সময়েই সেগুলোর কাজ শেষ হবে। চলতি মাসের ২০ তারিখের মধ্যেই ঘরগুলো উদ্বোধন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ইশরাত জাহান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ি সততা ও আন্তরিকতার সাথে ঘরের কাজের তদারকি করা হচ্ছে। এখানে অনিয়ম করার কোন সুযোগ নেই। যাদের ভূমি ও ঘর নেই এবং যারা প্রকৃতভাবে ঘর পাওয়ার যোগ্য তাদেরকেই এই ঘর গুলো উপহার দেওয়া হবে।


