শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে যমুনা চরাঞ্চল ও তীরবর্তী লোকদের সতর্ক থাকার নির্দেশ
/ ৩৪ Time View
Update : রবিবার, ৫ মে, ২০১৯, ৬:৪৮ পূর্বাহ্ন

মামুন মরকার ভূঞাপুর প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর কারণে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা চরাঞ্চল এবং যমুনা নদীর তীরবর্তী লোকজনদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রশাসন। এ বিষয়ে ভূঞাপুর উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিনিধিসহ বিভিন্ন পেশার লোকজনদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন। বৈঠকে যমুনা চরাঞ্চল ও তীরবর্তীসহ উপজেলার সকলকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও ভূঞাপুর উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে যমুনা তীরবর্তী সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্যাটাসেও প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করে টাইমলাইনে পোস্ট দিয়েছেন। তবে শুক্রবার সকাল থেকে যমুনা নদী উত্তাল রয়েছে। সকল মাছ ধরার নৌকা এবং যানচলাচল বন্ধ রয়েছে। প্রচুর বৃষ্টিপাতের সাথে সাথে মাঝারি থেকে ঝড়ো হাওয়া বয়ে চলছে।এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর বিষয়ে আমরা অবগত। এ নিয়ে আমরা উপজেলা প্রশাসনের কর্মকর্তার, স্থানীয় সরকার প্রতিনিধি ও বিভিন্ন পেশার লোকদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছি। এছাড়া আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি। এ  বিষয়ে যমুনা নদীর তীরবর্তী ও চরাঞ্চলের লোকজনদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page