শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে যুবককে মারধরের অভিযোগে গ্রেফতার ২
/ ৪২ Time View
Update : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২, ৪:১৫ অপরাহ্ন

মোঃ আব্দুর রহীম মিঞা, ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুরে পূর্ব শক্রতাকে কেন্দ্র করে মুসলিম উদ্দিন (২৭) নামে এক যুবকের উপর হামলা ও মারধরের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

রবিবার রাতে উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা হলেন- উপজেলার কোনাবাড়ী গ্রামের শাহেদ মন্ডলের ছেলে শুক্কর মন্ডল (৩০) ও রমজান আলীর ছেলে হাকিম (৩৩)।মামলা সূত্রে জানা যায়, গত ২৪ ফেরুয়ারি বিকালে উপজেলার মাটিকাটা বাজারে মুসলিম উদ্দিন নামে এক যুবকের রাস্তারোধ করে ১০/১৫ জন লোক এলোপাথারিভাবে লোহার রড লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে মারধর করেন। অভিযোগ পাওয়া যায় তার কাছ থেকে একটি স্মার্টফোন ছিনিয়ে নেন হামলাকারীরা ।হামলাকালে ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয় । তার অবস্থা আশঙ্কাজনক হলে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন কর্মরত চিকিৎকরা।এ বিষয়ে ভূঞাপুর থানার এস.আই মাহমুদুল হাসান বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে হামলা ও মারধর করেন অভিযুক্তরা। পরে আহত যুবকের বাবা জহের আলী বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে আরও ১০/১৫ জনকে অজ্ঞাত করে ভূঞাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন’।‘অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়। অভিযুক্ত বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে’।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page