শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে শিক্ষকদের আনন্দ র‌্যালী
/ ৫৮ Time View
Update : রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮, ১০:২১ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্ক:মূল বেতনের ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতা প্রদানের ঘোষনা দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে রবিবার (১৮ নভেম্বর) বিকেল ৩ টায় আনন্দ মিছিল করেছে ভূঞাপুর উপজেলা শিক্ষক সমিতি। আনন্দ মিছিলটি ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিক্ষক সমিতির কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহী উদ্দিনের সভাপতিত্বে ভূঞাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মাহমুদ, অর্জুনা মহসিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জহুরুল, নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিদা খাতুনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা প্রদানের ঘোষনা দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অবিলম্বে তা বাস্তবায়নের জোর দাবি ও বেসরকারি শিক্ষক-কর্মচারী ‘জাতীয় করণ’ এর দাবি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করতে সকল রাজনৈতিক দলের প্রতিও আহবান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page