শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে শিক্ষকের বিরুদ্ধে এইচ এস সি পরীক্ষার পাশ এনে দেয়ার বিনিময়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
/ ৬৩ Time View
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ৬:৩৪ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অর্থনীতি(অনার্স) বিভাগের শিক্ষক শামীম কবিরের বিরুদ্ধে ঢাকা শিক্ষা বোর্ড থেকে এইচ এস সি পরীক্ষার পাশ এনে দেয়ার বিনিময়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার(১৪ সেপ্টেম্বর) ভূঞাপুর ইব্রাহীম খাঁ সরকারি কলেজের ৯ জন ছাত্র টাকা হাতিয়ে নেয়ার বিষয়ে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করেছে। অভিযোগে জানা যায় ২০১৯ সালের এইচ এস সি পরীক্ষা চলাকালে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অর্থনীতি(অনার্স) বিভাগের শিক্ষক শামীম কবির ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ভেন্যুতে কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই ভেন্যুতে পরীক্ষায় অংশ গ্রহন করেন একমাত্র ইবরাহীম খাঁ সরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা । শামীম কবির অপেক্ষাকৃত বেশ কিছু দুর্বল ছাত্রদের খুঁজে বের করে তাদের ঢাকা বোর্ড থেকে টাকার বিনিময়ে পাশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। এজন্য ছাত্র প্রতি ৪ হাজার টাকা হাতিয়ে নেন। কিন্তু এইচ এস সি পরীক্ষার ফল প্রকাশিত হলে ওই সব ছাত্র অকৃতকার্য হয়। টাকা প্রদানকারী ছাত্ররা শিক্ষক শামীম কবিরের কাছে টাকা ফেরত চাইলে টাকা ফেরত না দিয়ে নানা বাহানায় কালক্ষেপণ করতে থাকে।এদিকে টাকা ফেরত না দেওয়ায় গত শনিবার(১৪ সেপ্টেম্বর) ভূঞাপুর ইব্রাহীম খাঁ সরকারি কলেজের ৯ জন ছাত্র এইচ এস সি পরীক্ষার পাশ এনে দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়ার বিষয়ে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বরাবর ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। শিক্ষক শামীম কবির এইচ এস সি পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেয়ার বিনিময়ে টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন,‘ছাত্রদের সাথে কথা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেব। ওরা বিষয়টি মেনে নিয়েছে।’ লোকমান ফকির মহিলা কলেজের অধ্যক্ষ হাসান আলী সরকার বলেন, ‘শিক্ষক শামীম কবিরের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। কলেজ গর্ভনিং বডির মিটিংয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page