নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কুইচ, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, পুরষ্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

সোমবার(১৮ অক্টোবর) ভূঞাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ছোট মনির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলিফনূর মিনি, উপজেলা মহিলা লীগের সভাপতি মোছা. নার্গিস বেগম, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনী, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্আলম প্রামাণিক, উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


