শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে শ্রেণীকক্ষে ক্লাস চলাকালীন শিক্ষিকার মৃত্যু
/ ৬৫ Time View
Update : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪, ৪:১১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে শ্রেণিকক্ষে স্ট্রোক করে মোছা. রিনা আক্তার (৩৮) নামে একজন সহকারী শিক্ষিকা মারা গেছেন ।

সে উপজেলার অর্জুনা ইউনিয়নের উত্তর জগতপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি একই ইউনিয়নের শুশুয়া গ্রামের মো. মিজানুর রহমানের স্ত্রী।

বুধবার সকাল ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার জাহান জানান , ‘রিনা আক্তার শ্রেণিকক্ষে পাঠদান করছিলেন। এসময় হঠাৎ চেয়ার থেকে পড়ে অসুস্থ হন। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান,

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে তার দায়িত্ব পালনের কথা ছিল।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, ‘ক্লাস চলাকালীন তিনি মৃত্যুরকোলে ঢলে পড়েন। তার মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা শোক প্রকাশ করেছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মৃত্যুবরণ করেন। পরে তার সহকর্মী
ও স্বজনরা তাকে বাসায় নিয়ে যান।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page