শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে শ্লীলতাহানীর অভিযোগে শাহজাহান নামে এক ব্যক্তি গ্রেপ্তার
/ ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১, ১১:০৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল শিশু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শাহজাহান তালুকদার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সে উপজেলার কুকাদাইর গ্রামের হুরমুজ তালুকদারের ছেলে।গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে থানায় ওই ছাত্রীর বাবা শ্লীলতাহানির অভিযোগের পর উপজেলার গোবিন্দাসী এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। মামলা সূত্রে জানা যায়, উপজেলার রাউৎবাড়ি গ্রামের ওই ছাত্রীর পরিবারের সাথে শাহজাহানের ভাল সম্পর্কের সুবাদে ওই স্কুল ছাত্রীকে মাঝেমধ্যে দোকান থেকে খাওয়ার জিনিষ কিনে দিত। এছাড়া ওই মেয়েদের বাড়িতেও তার নিয়মিত যাতায়াত ছিল। গেল মঙ্গলবার সন্ধ্যায় ওই ছাত্রীসহ তার দুই ভাইকে নিয়ে মোটরসাইকেলযোগে বেড়াতে যায় শাহজাহান।এসময় মেয়েটির এক ভাইকে মোটরসাইকেল চালাতে দিয়ে ছোটভাইকে সামনে বসিয়ে শাহজাহান মেয়েটিকে নিয়ে পিছনে বসে। এসময় চলন্ত অবস্থায় শাহজাহান মেয়েটির স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে বলে মেয়েটি অভিযোগ করে। পরে এই ঘটনায় মেয়েটি তার পরিবারের লোকজনের কাছে জানায়। পরে মেয়েটির বাবা বাদি হয়ে রাতেই শাহজাহানকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান- ৫ম শ্রেণিতে পড়ুয়া এক শিশু ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page