শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে সাংবাদিকদের উপর সন্ত্রাসীর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
/ ৩১ Time View
Update : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০, ৮:০৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের উপর সন্ত্রাসীর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানার মোড় চত্ত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাবেক সহসভাপতি আতোয়ার রহমান মিন্টু, সাবেক সভাপতি মিজানুর রহমান, সাবেক সাধারন সম্পাদক আখতার হোসেন খান প্রমুখ। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় অনলাইন সংস্থা প্রতিভা ছাত্র সংগঠন ও ইব্রাহীম খাঁর আলোকিত ভূঞাপুর গ্রুপের সদস্যরা।

অন্যদিকে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আসলাম হোসাইন, টাঙ্গাইল প্রেসক্লাবের নেতৃবৃন্দ, মানবাধিকার কমিশন ভূঞাপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক কামাল হোসেন ও যুগ্ম সম্পাদক ইব্রাহীম ভূইয়া এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর জুয়াড়িদের হামলা অত্যান্ত ন্যাক্কারজনক। জুয়াড়ি সন্ত্রাসীদের মুলহোতাসহ আসামীদের ৪৮ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের কাছে দাবী জানানো হয়। অন্যথায় সাংবাদিকরা অবস্থান কর্মসূচী, স্মারকলিপি প্রদানসহ আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।

উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায় জুয়াড়িরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাশবন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পারসন আশিকুর রহমান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক হৃদয় মন্ডলসহ আরো দুইজন আহত হয়। এসময় ডিবিসির একটি ক্যামেরা ভাঙচুর এবং অপর একটি ক্যামেরা ছিনিয়ে নেয়। এছাড়া ডিবিসির বুম (মাইক্রোফোন) ভাঙচুর করা হয়। এঘটনায় বৃহস্পতিবার রাতেই ডিবিসির টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার বাদী হয়ে জুয়াড়– প্রধান ফজল মন্ডলকে প্রধান আসামী করে ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক জুয়াড়–র বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page