শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
/ ৩৩ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০, ৩:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মূলহোতারা গ্রেপ্তার না হওয়ায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। এ ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জ বরাবর স্মারকলিপি দিয়েছে সুজন-সুশাসনের জন্য নাগরিক ও পিস প্রেসার গ্রুপ ভূঞাপুর শাখা।

সোমবার (৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইনের হাতে সাংবাদিকরা স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে জানানো হয়, ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন এলাকায় সাংবাদিকরা জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহে যান। এ সময় জুয়াড়িরা সাংবাদিকদের আটক করে হামলা চালায়। হামলায় চারজন সাংবাদিক গুরুতর আহত হয়। কিন্তু ঘটনার পাঁচদিন অতিবাহিত হলেও মূলহোতারা এখনও গ্রেফতার হয়নি। এতে সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভূঞাপুর প্রেসক্লাবের পক্ষ থেকে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাংবাদিক আতোয়ার রহমান মিন্টু, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম কিসলু, আব্দুর রশিদ তালুকদার, সৈয়দ মাসুদুল হক টুকু প্রমুখ।

এছাড়া সুজন-সুশাসনের জন্য নাগরিকের পক্ষে থেকে থানা অফিসার ইনচার্জ রাশিদুল ইসলামের হাতে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক ভূঞাপুর শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, পৌর সভাপতি আব্দুছ সালাম প্রমুখ।

উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালায় জুয়াড়িরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাশবন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পারসন আশিকুর রহমান, বার্তা২৪.কমের সাংবাদিক অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক হৃদয় মণ্ডলসহ আরও দুইজন আহত হয়। এ সময় ডিবিসির একটি ক্যামেরা ভাঙচুর এবং অপর একটি ক্যামেরা ছিনিয়ে নেয় জুয়ারিরা। এ ছাড়া ডিবিসির বুম (মাইক্রোফোন) ভাঙচুর করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ডিবিসির টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার বাদী হয়ে জুয়াড়ি প্রধান ফজল মন্ডলকে প্রধান আসামী করে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক জুয়াড়ির বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page