শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে সাংবাদিকদের ওপর হামলার মূলহোতাসহ দুই জুয়াড়ি গ্রেফতার
/ ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০, ৩:০৮ অপরাহ্ন


লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের ওপর হামলার মূলহোতা ফজল মন্ডলকে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) গভীর রাতে তাকে গ্রেফতার করে ভূঞাপুর থানা পুলিশের একটি দল। গ্রেফতার ফজল মন্ডল উপজেলার রাউৎবাড়ি গ্রামের কাশেম মন্ডলের ছেলে।


ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, সাংবাদিকদের ওপর হামলার মূলহোতা জুয়াড়ি ফজল মন্ডলকে গাজীপুরের কোনাবাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। যেহেতু সে শ্রমিক নেতা তাই ঘটনার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে পালিয়ে ছিল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার রাতে ঢাকার কোনাবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, বৃহস্পতিবার সাতদিনের রিমান্ড চেয়ে গ্রেফতার ফজল মন্ডলকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
এদিকে টাঙ্গাইলের সদর উপজেলার বাসাখানপুর এলাকা থেকে নিরুতপ্পল সাহার ছেলে হামলাকারী জুয়াড়– অমিত সাহাকে গ্রেফতার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।
এর আগে গত ২ জানুয়ারি উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাশবন এলাকায় হামলার শিকার হয় চার সাংবাদিকসহ ৬জন। এঘটনার পর থেকেই সাংবাদিকরা ও এলাকাবাসী মূলহোতাদের গ্রেফতারের দাবীতে বিভিন্ন কর্মসূচী পালন করে । এছাড়াও ঢাকাসহ বিভিন্ন জেলা ও প্রবাসের সাংবাদিকরা বিভিন্ন ধরনের কর্মসূচী পালন করে।
উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায় জুয়াড়িরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাঁশবন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পারর্সন আশিকুর রহমান, বার্তাটোয়েন্টিফোর.কম ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা সাংবাদিক অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক হৃদয় মন্ডলসহ আরো দুইজন আহত হয়। এসময় ডিবিসির একটি ক্যামেরা ভাঙচুর এবং অপর একটি ক্যামেরা ছিনিয়ে নেয়। এছাড়া ডিবিসির বুম (মাইক্রোফোন) ভাঙচুর করা হয়। এঘটনায় বৃহস্পতিবার রাতেই ডিবিসির টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার বাদী হয়ে জুয়াড়– প্রধান ফজল মন্ডলকে প্রধান আসামী করে ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক জুয়াড়ির বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page