ভূঞাপুরে সাংবাদিক রাজুসহ ২ জন করোনায় আক্রান্ত
লোকাল নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে নতুন করে আরো ২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট আক্রান্ত হলো ১০৬ জন।

নতুন আক্রান্তরা হলো- উপজেলার পৌর এলাকার ঘাটান্দি গ্রামের বাসিন্দা এবং “দৈনিক আজকালের খবর” পত্রিকার ভূঞাপুর প্রতিনিধি সৈয়দ সরোয়ার সাদি রাজু ও বীরহাটি গ্রামের ১ জন।
মঙ্গলবার (১৮ আগষ্ট) ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহীউদ্দিন আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলায় নতুন করে আরো ২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৬ জনে। করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ৫৯ জন এবং চিকিৎসাধীন রয়েছে ৪৫ জন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


