শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ায়  থানায় প্রতিকার চেয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ
/ ৫৯ Time View
Update : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়া ও থানায় প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করার পরেও পুলিশ কোনো উদ্যোগ না নেওয়ায় দুই সন্তা‌নসহ আত্মহত‌্যার হুম‌কি দি‌য়ে ফেসবু‌কে স্ট‌্যাটাস দি‌য়ে‌ছে ভুক্তভোগী এক নারী।
শুক্রবার (৪ মার্চ) রাত ১১ টার দিকে ওই ভুক্তভোগী নারী সুইসাইড নোট লিখে তার ফেসবুক আইডিতে পোষ্ট ক‌রেন। প‌রে সে‌টি মুহু‌র্তেই ভাইরাল হয়।
ফেসবুক স্ট্যাটাসে ওই নারী লেখেন- ‘দাম্পত্যের কলহের জেরে শারীরিক নির্যাতনের শিকার হই। পরে এই বিষয় নিয়ে একটি শালিসি বৈঠক বসে। নির্যাতনের ঘটনা আড়াল করতে আমার স্বামী এক ব্যক্তিকে জড়িয়ে অনৈতিক সম্পর্কের অভিযোগ করে তবে সে বিষয়ে কোনো প্রকার প্রমাণ দেখাতে পারেনি। আয়নাল ভাই বলেন, এই বিষয়ে প্রমাণ ছাড়া মিথ্যা অভিযোগ করা ঠিক হয়নি। সালিশ শেষ হওয়ার সময় একদল লোক  উপস্থিত হয়ে আমাকে হুমকি ও জোর করে এই লোকের নাম ও সম্পর্কের কথা স্বীকার করতে বলে। আমি অস্বীকার করলে এই দিনের জন্য সালিশ বৈঠক সমাপ্তি দিয়ে পুনরায় ডেট দেওয়া হয়। ওইদিন বিকেলে আমার স্বামীর একটি ভিডিও ভাইরাল হয় এবং থানায় একটি অভিযোগ দেয়। পরবর্তী দিন আমি একটি অভিযোগ দিয়ে আসি। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আমাকে ব্যবহার করছে একদল লোক। এই বিষয় পুলিশ আমাকে কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা দেয়নি। আমি মানসিকভাবে এবং লোক লজ্জার জন্য ২ সন্তানসহ মৃত্যু পথ বেঁচে নিয়েছি। এই জন্য দায়ী যারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। আমি একটি সুইসাইড নোট লিখে রেখে গেলাম। ৩টা জীবন জন্য পুলিশসহ তারা দায়ী থাকবে।’নিরাপত্তা ও পুলিশ দায়ীর বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান- এ ব্যাপারে আমার কিছু জানা নাই, আমার পুলিশকে দোষারোপ করা হচ্ছে।  নিরাপত্তার জন্য কেউ আসেনি, তাহলে কিভাবে নিরাপত্তা দেবো। অভিযোগ পেলে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, দাম্পত্যের কলহের জেরে সম্প্রতি টাঙ্গাইলের ভূঞাপুরে ছাত্রদলের এক নেতাকে জড়িয়ে স্ত্রীর বিরুদ্ধে অনৈতিক সস্পর্কের অভিযোগ এনে থানায় অভিযোগ করেন তার স্বামী এবং এই ঘটনায় সালিশে বৈঠক করেন সমাজপতিরা। পরবর্তীতে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় একটি চক্র। একপর্যায়ে ওই ভুক্তভোগী নারী মিথ্যা অপপ্রচারের প্রতিকার ও বিচার চেয়ে স্বামীসহ জড়িতদের বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ দায়ের করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page