শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ
/ ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৯:২৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: সমাজে সুবিধা বঞ্চিতদের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ সেনাবাহিনী ১১ আর ই ব্যাটেলিয়ন এর আয়োজনে ও ৯৮ কম্পোজিট ব্রিগেড এর বাস্তবায়নে তাদের নিজস্ব রেশন থেকে দরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসেবে বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রির) সকাল ১০ টায় উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল নূরে আলম যোবায়ের সরওয়ার, এনডিসি, পিএসসি (কমান্ডার ৯৮ কম্পোজিট ব্রিগেড), অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ এনামুল হায়দার পিএসসি (অধিনায়ক ১১ আর ই ব্যাটেলিয়ন), মেজর আহমেদ ইমরুল কায়েস (ডি কিউ ৯৮ কম্পোজিট ব্রিগেড), উপ- অধিনায়ক ক্যাপ্টেন সানজিদা, ক্যাপ্টেন মাসুদুর রহমান, ও গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলী।প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সমাজে সুবিধা বঞ্চিত মানুষের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের কল্যাণে পাশে ছিল পাশে থাকবে। উপহার সামগ্রির মধ্যে ছিল, চাউল, ডাউল, আটা, সয়াবিন তেল, লবন, চিনি ও আলু।উপহার সামগ্রী পাওয়া সোনাভানু, রমেছা, ফুলভানু বলেন, সেনাবাহিনী আমাদের এই ঈদে যে উপহার সামগ্রী দিয়েছে এজন্য আমরা অনেক আনন্দিত অনেক খুশি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page