ভূঞাপুরে ১৩ জনকে আটক করেছে পুলিশ
এসময় তাদের ব্যবহৃত কালো রঙের হায়েচ গাড়ি জব্দ করা হয়।আটকরা হলেন ভূঞাপুর উপজেলার মহির উদ্দিন, খায়রুল, সাগর, সামাদ, মোতালেব, ঠান্ডু ও রহিমা এবং গোপালপুর উপজেলার আব্দুর রশিদ, জয়নাল, শিল্পী, নাজমা, সামিরন ও হাফিজা।জানা গেছে, “অহিংস আন্দোলন বাংলাদেশ” নামে একটি সংগঠন বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা ঋণ দেওয়ার প্রলোভনে নারী ও পুরুষদের নিয়ে সকালে ঢাকায় সমাবেশে যাচ্ছিল। এরপর ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এর আগে গত রোববার রাতে দুই নারীকে আটক করা হয়।এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, “অহিংস আন্দোলন বাংলাদেশ” নামে একটি সংগঠনের ব্যানারে সুদ ছাড়া মোটা অঙ্কের টাকার ঋণ দেওয়ার প্রলোভনে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রকৃয়াধিন রয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


