শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে ৪র্থ ধাপে নির্বাচনের দিন ছিনতাই হওয়া বস্তাবন্দী ব্যালট পেপার ৪২ দিন পর উদ্ধার
/ ২২ Time View
Update : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২, ১০:২৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন ছিনতাই হওয়া ব্যালট পেপার ৪২ দিন পর বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার গাবসারা ইউনিয়নের পুংলিপাড়া এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে নির্বাচনের ৪২ দিন পর ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়।জানা যায়, গত ২৬শে ডিসেম্বর চতুর্থ ধাপে উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার গাবসারা ইউনিয়নের চরচন্দনী দাখিল মাদরাসা কেন্দ্রে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করে সিলযুক্ত ব্যালট পেপার নির্বাচন সংশ্লিষ্টরা নিয়ে আসার সময় হামলা চালায় দূর্বৃত্তরা। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দূর্বৃত্তদের দফায় দফায় সংঘর্ষ হয়। এঘটনায় ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা আহত হয়। পরে এঘটনায় প্রিজাইডিং কর্মকর্তা মিজানুর রহমান বাদি হয়ে অজ্ঞাত ৮/৯শ ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা সুলতানা বলেন, ব্যালট ছিনতাই হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তিতে তদন্তকারী কর্মকর্তা নির্বাচনের ৪২ দিন পর সিলযুক্ত ব্যালট পেপারগুলো উদ্ধার করেছে। তবে যেহেতু আদালতে মামলা হয়েছে আলামত হিসেবে তদন্তকারী কর্মকর্তা সেগুলো আদালতে জমা দিবেন।ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page