শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ২
/ ৮৩ Time View
Update : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ১০:২৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

সোমবার (০৩ জুন) বিকালে উপজেলার গোবিন্দাসি এলাকায় এ ঘটনা ঘটে।ঐদিন বিকেল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত গোবিন্দাসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে কোনার মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণকারী সুলতান মিয়া (২৪) ও সহযোগী নুরনবী (২২) কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।মেয়েটি গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১ টার দিকে বিদ্যালয়ে যায়। বিকেল ৪ টায় বিদ্যালয় ছুটির পর ঘড়ি মেরামত করতে গোবিন্দাসী বাজারে যায় মেয়েটি। সেখান থেকে ফেরার পথে বখাটে সুলতান জোর করে গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলম মাষ্টারের প্রাইভেট পড়ানোর রুমের এক কোনায় নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরে রাত ৯ টার সময় তাকে জনসম্মুখ নিয়ে আসলে এলাকাবাসী তাকে রক্ষা করে বাড়িতে পৌঁছে দেয়। তবে ধর্ষণকারী ও তার সহযোগী পালিয়ে যায়।

মেয়েটির বাবা জানান, আমার মেয়ে দুপুর ১ টার দিকে স্কুলে যায়। বিকেল ৪ টার দিকে স্কুল থেকে বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করি। কোথাও খুঁজে না পেয়ে চিন্তায় পড়ে যাই। পরে রাত ৯ টার দিকে আমার ভাতিজার বন্ধুর সহায়তায় বাড়িতে ফিরে আসে। পরে তার কাছে জানতে পারি চর অলোয়া আমতলা এলাকার হাছেন শেখের ছেলে নুরনবীর সহযোগিতায় গোবিন্দাসী পূর্বপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে বখাটে সুলতান মিয়া তাকে অমানবিক নির্যাতন করে। তিনি আরও জানান- আমার মেয়ের সাথে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তির দাবি করছি।এলাকাবাসী জানান মেয়েটি ষষ্ঠ শ্রেণীতে পড়ে। এই নাবালক মেয়েটির সাথে জঘন্যতম নির্যাতন করা হয়েছে। এই নির্যাতনের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যেন, এইরকম জঘন্য কাজ কেউ আর না করতে পারে। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ জানান এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page