ভূঞাপুর অসহায় দুঃস্থদের মাঝে ত্রাণ পৌঁছে দিল বিএনপি
লোকাল নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপি ভূঞাপুর থানা শাখা উদ্যোগে করোনা ভাইরাসের কারনে পৌর এলাকার কর্মহীন অসহায় দুঃস্থদের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে ভূঞাপুর পৌরসভার সামনে থেকে এ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে। এতে পৌর এলাকার ৫শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে সয়াবিন তেল, চাল, ডাল, পেঁয়াজ, আলু ও সাবান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপি ভূঞাপুর থানা শাখার সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস প্রমুখ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


