শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর উপজেলা ইউপি নির্বাচন’ আ’লীগের ৫ বিদ্রোহী প্রার্থীসহ ১৮ নেতা বহিষ্কার
/ ৩৫ Time View
Update : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ৪:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ছয় ইউনিয়নে পাঁচ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীসহ ১৮ নেতাকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়।


গত ১২ ডিসেম্বর রাতে উপজেলা আওয়ামী লীগের জরুরি বৈঠকে এ সিন্ধান্ত নেয়।উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা স্বাক্ষরিত চিঠিতে এ বহিষ্কারাদেশ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়।
তাঁরা জানান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ‌বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করায় দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, সহ-সভাপতি মো. আব্দুর রহমান, গাবসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহ, গাবসারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম আকন্দ শাপলা, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ও ছানোয়ার হোসেন তালুকদার ফিরোজ । গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আমিনুল ইসলাম (আমিন), ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জহুরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, মো. আমিন, জয়নাল আবেদীন । নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদ, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান পাভেল ও জুরান আলী মন্ডল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. মোন্নাফ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম তালুকদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ফজল হক ও কার্যকরী কমিটির সদস্য মো. রফিকুল।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তাঁদের বহিষ্কার করা হয়েছে। তবে কেন্দ্রীয়ভাবে যদি নির্বাচনের পর বহিষ্কৃতদের আবার দলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়, তখন সেটা বাস্তবায়ন করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page