শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ দিন যাবত পানি সরবরাহ বন্ধ
/ ৫৯ Time View
Update : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯, ৭:৫১ অপরাহ্ন
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ দিন যাবত পানি সরবরাহ বন্ধ
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ দিন যাবত পানি সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্প বিকল থাকায় ১০দিন যাবৎ পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে স্বাস্থ্য কমপ্লেক্সসহ আবাসিক ভবন গুলোতে পানি সরবরাহ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে চিকিৎসা নিতে আসা রোগী ও আবাসিক ভবনে বসবাসকারি ডাক্তার, নার্সসহ কর্মকর্তা কর্মচারীরা। পানি না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বত্র দূর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ দিন যাবত পানি সরবরাহ বন্ধ
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ দিন যাবত পানি সরবরাহ বন্ধ

জানা গেছে, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পানি সরবরাহের পাম্পটি গত ১০ অক্টোবর বিকল হয়ে যায়। এতে পানি সরবরাহ বন্ধ হয়ে যায় পুরো স্বাস্থ্যকমপ্লেক্স ও আবাসিক ভবন গুলোতে। ফলে স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী, আবাসিক ভবনে বসবাসকারি ডাক্তার, নার্সসহ কর্মকর্তা কর্মচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে টয়লেট ও গোসলখানা ব্যবহার করতে পারছে না রোগীরা। ডায়রিয়া রোগীদের জামা-কাপড় অন্য জায়গা থেকে পরিস্কার করে আনতে হচ্ছে। এমন অবস্থায় ভর্তি গরীব রোগীরাও চিকিৎসা নিতে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। ৫০ শয্যার এই হাসপাতাল এখন প্রায় রোগী শূণ্য হয়ে পড়েছে। হাসপাতালের জরুরী বিভাগে পানির অভাবে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন কর্মরত চিকিৎসকরা। হাসপাতালের বাইরের টেউবওয়েল থেকে বালতি করে পানি এনে জরুরী বিভাগ চালাতে হচ্ছে তাদের। যারা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তারা পানির অভাবে টয়লেট ব্যবহার করতে পারছেন না। তারা বাইরে থেকে বালতিযোগে পানি এনে টয়লেট ব্যবহার করছে। পর্যপ্ত পানি না থাকায় টয়লেটের দূর্গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো স্বাস্থ্যকমপ্লেক্সে। ঘটনার ১০দিন অতিবাহিত হলেও বিকল পাম্পটি চালু করতে পারেনি জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

চিকিৎসা নিতে আসা উপজেলার মেঘার পটল গ্রামের আখি বেগম বলেন, চারদিন ধরে খুব কষ্ট করে হাসপাতালে আছি। টয়লেটে পানি না থাকায় খুবই অসুবিধা হচ্ছে। যাদের সামর্থ আছে তারা হাসপাতাল থেকে অন্য জায়গায় চিকিৎসা নিতে চলে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মরত একাধিক নার্স জানান, পানি সরবরাহ না থাকায় হাসপাতালের পরিবেশ নষ্ট হয়ে গেছে। হাসপাতালজুড়ে দূর্গন্ধ ছড়িয়ে গেছে। হাসপাতালে থাকা অসম্ভব হয়ে পড়েছে। রোগীরা অন্যত্র চলে যাচ্ছে।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জুনিয়র মেকানিক খোরশেদ আলম বলেন, হঠাৎ করে পাম্প বিকল হওয়ায় ও পাইপে আয়রন জমে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন আহম্মেদ জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের পাম্পটিতে ত্রুটি দেখা দেয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী পাম্প নিয়ে গেছেন। আশা করছি দু-এক দিনের মধ্যে পাম্পটি মেরামত করে পানি সরবরাহ করা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page