শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর থানার ৫০ মিটারের মধ্যে দুর্ধর্ষ চুরি
/ ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ১১:১৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভ‚ঞাপুর থানার পঞ্চাশ মিটারের মধ্যে সরকার টেলিকম নামক এক মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। বুধবার ভোরের দিকে এ চুরি সংগঠিত হয়।

সরকার টেলিকমের স্বত্বাধিকারী গোলাম কবির জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে দোকান তালা বন্ধ করে বাড়ি চলে যাই। বুধবার সকাল পৌনে ৭টার দিকে দোকানের সিসি ক্যামেরার সাথে সংযুক্ত আমার মোবাইল খুলে দোকানের তাক মোবাইল শূন্য দেখতে পাই। এসময় দোকানে এসে কলাপসেবল গেটে একটিমাত্র তালা লাগানো দেখতে পাই। তালাটি ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখতে পাই তিনটি তাকে রাখা ১০৩টি স্মার্টফোন চুরি হয়ে গেছে। যার মূল্য প্রায় ২০ লাখ টাকা।দোকানের সিসি ক্যামেরা থেকে দেখা যায়, ভোর ৬টার দিকে ৪/৫ জনের একটি সংঘবদ্ধ দল চাদর দিয়ে দোকানের সামনের অংশ আড়াল করে বোলড কার্টার দিয়ে ৬টি তালা কাটতে দেখা যায়। তালা কাটার পর মুখোশ পড়া দুই ব্যক্তি শার্টার উচু করে দোকানে প্রবেশ করে। এসময় তারা ৩টি তাকে রাখা স্মার্টফোন কাধে ঝুলানো ৩টি ট্রাভেল ব্যাগে রাখতে দেখা যায়। এরপর তারা দোকান থেকে বেড়িয়ে কলাপসেবল গেটে তাদের নিয়ে আসা একটি তালা লাগিয়ে চলে যায়।এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, আমি মৌখিক অভিযোগ পেয়েছি। এ ঘটনার তদন্তে দুইজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page